নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছে আনসার-ভিডিপি বাহিনী : প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ভূমিকার প্রশংসা করে বলেছেন, সম্প্রতি একাদশ জাতীয় নির্বাচন হয়েছে। যেখানে ভোটকেন্দ্র পাহারা ও ভোটারদের নিরাপত্তার স্বার্থে প্রায় পাঁচ লাখ আনসার সদস্য জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাহিনীটির ৩৯তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকালে পাঁচ আনসার সদস্য জীবন দিয়েছেন। তাদের আমরা আজ মরণোত্তর সাহসিকতা পদক দিয়েছি।

অনুষ্ঠানে আনসার-ভিডিপির সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন ক্ষেত্রে আনসার বাহিনী যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে। তারা বিভিন্ন ক্ষেত্রে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে।

পূর্ববর্তি সংবাদধর্ষণের ঘটনায় গ্রেফতার ২ পুলিশ কর্মকর্তার ৬ দিনের রিমান্ড
পরবর্তি সংবাদঠাকুরগাঁওয়ে বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ, নিহত ৪, আহত ১৬