ব্যাংক থেকে পাওয়া সুদের টাকা ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: ব্যাংকে আমার পিতার কিছু টাকা ছিল। আমার পিতা ইন্তেকাল করার পর ব্যাংক ঐ টাকার সুদসহ হিসাব করে আমাদের নামে দিয়ে দিয়েছে। এখন এই টাকা আমাদের জন্য হালাল হবে কি না?

উত্তর : জমাকারী মূল ব্যক্তির জন্য সুদ গ্রহণ করা যেমন হারাম তদ্রুপ তার ওয়ারিশদের জন্যও তা ভোগ করা হারাম।

এজন্য সুদের টাকা ওয়ারিশদের মাঝে বণ্টন করা জায়েয হবে না। এ টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরীব-মিসকীনদেরকে সদকা করে দিতে হবে। আর একাউন্টের মূল জমাকৃত টাকা যেহেতু আপনার পিতার ছিল তাই এ টাকা আপনারা শরীয়তের মীরাসনীতি অনুযায়ী বণ্টন করে নিবেন।

-আদদুররুল মুখতার ৬/৩৮৫; ফাতাওয়া খানিয়া ৩/৪২৯; রদ্দুল মুহতার ৫/৯৯

[ফতওয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা]

পূর্ববর্তি সংবাদহেডফোনের কারণে শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে ১০০ কোটি মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তি সংবাদরাজধানী থেকে শুরু করে সীমান্তবর্তী অঞ্চলেও রক্ত ঝরছে: মির্জা ফখরুল