আমলাতান্ত্রিক সহযোগিতায় মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে : ব্যারিস্টার মইনুল হোসেন

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের সহযোগিতায় অনিয়মের অভিযোগ করে  তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, আমলাতান্ত্রিক সহযোগিতায় ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। আসলে এরা নিজেরা নিজেদের বঞ্চিত করেছে। স্বাধীন দেশের মানুষের জন্য এটা লজ্জার।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পুত্র প্রয়াত রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে গণফোরাম আয়োজিত শোকসভায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, রাজনীতি এখন ব্যবসা হয়ে গেছে। এটা রাজনীতি নয়। এটা কোত্থেকে আসছে? দেশের রাজনীতি শেষ হয়ে গেছে।

শোকসভায় গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, ‘৩০ তারিখে (৩০ ডিসেম্বর) যে নির্বাচন হয়েছে, সেটিকে অনেকে প্রহসন বলেছেন, নাটক বলেছেন। ১৬ কোটি মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। আমি বিশ্বাস করি ১৬ কোটি মানুষ এটা মেনে নেবে না। আমাদের যা করণীয় আছে আমরা তা করব’।

শোকসভায় আরও বক্তব্য রাখেন- গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান।

পূর্ববর্তি সংবাদকাদিয়ানি ফেতনা নির্মূলে আকাবিরে দেওবন্দের প্রচেষ্টা
পরবর্তি সংবাদভালোবাসা দিবসের ধারণা পাল্টে দিতে চায় পাকিস্তানি যুবকরা