যশোরে দুই ডাকাত দলের সংঘর্ষ, নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক : যশোরে দুটি ডাকাত দলের পারস্পরিক সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  আজ ভোরে যশোর সদর উপজেলার রহমতপুর ভাগাড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশসহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

যশোর কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক নূর-উন-নবী জানান, দু’দল ডাকাতের বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি করাত, ৩টি হাসুয়া, রশি ও স্যান্ডেল উদ্ধার করেছে

পূর্ববর্তি সংবাদপঞ্চগড়ে কাদিয়ানি ইজতেমা বন্ধের দাবিতে আন্দোলন : রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫০
পরবর্তি সংবাদঠাকুরগাঁওয়ে জনতার সঙ্গে সংঘর্ষের ব্যাখ্যায় যা বললো বিজিবি