আজকের বাছাই কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ

সাদ আবদুল্লাহ মামুন ।।

মহানবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষনবী হিসেবে অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং পঞ্চগড়ে তাদের কথিত ইজতেমা বন্ধের দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ ফেব্রুয়ারি) বুধবার বাদ আসর আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেটে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এ সময় হাজার হাজার ছাত্র, ওলামা ও মুসলিম জনতা কাদিয়ানি বিরোধী সমাবেশে যোগদান করেন।

সমাবেশ বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষনবী হিসেবে অস্বীকারকারী কাদিয়ানি সম্প্রদায় কাফের। তারা মুসলিম নাম ধারণ করে এবং মুসলমানদের ধর্মীয় পরিভাষা ধারণ সাধারণ মুসলমানদের সঙ্গে প্রতারণা করছে। ৯০ ভাগ মুসলমানের দেশে খতমে নবুওয়াত অস্বীকারকারী কাদিয়ানি প্রতারকদের কার্যক্রম চলতে পারে না। অনতিবিলম্বে কাদিয়ানিদের ঈমান বিধ্বংসী ইজতেমা বন্ধ করা এবং রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, মুসলিম সরকারের দায়িত্ব- শিগগির নবীর দুশমন কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা।

আল্লামা নুর হোসাইন কাসেমী বলেন, কাদিয়ানিদের ইজতেমা বন্ধ না হলে আমরা পঞ্চগড় অভিমুখে লংমার্চসহ তীব্র আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবো।

সমাবেশে বক্তব্য প্রদান করেন আল্লামা নুর হোসাইন কাসেমি, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আহমদ আলী কাসেমী, ড. আহমাদ আবদুল কাদের প্রমুখ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামেদী, মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, মাওলানা ইমরানুল বারী সিরাজিসহ প্রমুখ।

আরও পড়ুন : কাদিয়ানি ফেতনা নির্মূলে আকাবিরে দেওবন্দের প্রচেষ্টা

পূর্ববর্তি সংবাদইজতেমায় উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
পরবর্তি সংবাদতাবলিগের সাথীদের আগমনে পূর্ণ হয়ে উঠছে ইজতেমার ময়দান