স্ত্রীকে বিষ পানে হত্যার অভিযোগে স্বামী পলাতক

ইসলাম টাইমস ডেস্ক: স্ত্রীকে বিষ পানে হত্যার অভিযোগে অভিযুক্ত হওয়ায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে ফারুক আকন নামের এক ব্যক্তি পালিয়েছেন । বুধবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ।

নিহত  স্ত্রীর নাম শিল্পী। তাদের সংসারে চারটি সন্তান রয়েছে।

নিহত শিল্পীর পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, কোনো এক বিষয়ে কথা কাটাকাটির সূত্র ধরে ঘটনার দিন বিকেলে ফারুক তার স্ত্রী শিল্পীকে বেদম মারধর করে। এক পর্যায়ে শিল্পী মারা গেছে ভেবে মুখে বিষ ঢেলে রাখে ফারুক।

পরে ফারুকই নিজের স্ত্রী শিল্পীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। কিন্তু শিল্পী মারা যাওয়ার খবর পেয়ে ফারুক হাসপাতাল থেকে পালিয়ে যান।

জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানভীর শাকিল জানান, রোগীর শরীর থেকে বিষ নিষ্কাশন করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে এতো বিষ মুখে ঢেলে মানুষ মারা সম্ভব নয়। রোগী হয়তো নিজেই বিষপান করেছেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, ঘটনাটির ব্যাপারে আত্মহত্যার প্ররোচনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।

পূর্ববর্তি সংবাদরক্তক্ষয়ী সংঘাতের পর এখনও থমথমে পরিস্থিতি পঞ্চগড়ে
পরবর্তি সংবাদআজ বাদ ফজর বয়ানের মাধ্যমে শুরু হল বিশ্ব ইজতেমা ২০১৯