ঠাকুরগাঁয়ে বিজিবিদের বয়কট করেছে এলাকাবাসী

ইসলাম টাইমস ডেস্ক: এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত বিজিবিদের বয়কট করার ঘোষণা দিয়েছে ঠাকুরগাঁওবাসী।

বৃহস্পতিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় বিশাল মানববন্ধন করে এমন ঘোষণা দেন এলাকাবাসী ও স্থানীয় দোকানিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলবেন না। তাদের কাছে কোনো ধরনের পণ্যসামগ্রী বিক্রি করবেন না।

এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ রায়হান দুলুসহ স্থানীয় গণ্যমান্য বক্তিরা।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে বিজিবির গুলিতে এসএসসি পরীক্ষার্থী, মাস্টার্সপড়ুয়া শিক্ষার্থীসহ তিনজন নিহত এবং ১৫ জন আহত হন। এ ঘটনায় নিহতদের পরিবারকে জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা দাফন খরচ দেয়া হলেও এ পর্যন্ত কোনো মামলা হয়নি।

পূর্ববর্তি সংবাদবাগেরহাটে বোমা হামলায় বিএনপি নেতা নিহত
পরবর্তি সংবাদত্যাগের মাধ্যমে দ্বীন কায়েম হয় : মাওলানা আহমদ লাট