ইসলাম টাইমস ডেস্ক: সরকারের সমালোচনাকারীরা কখনওই রাষ্ট্রদ্রোহী হতে পারে না, মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা সরকারকেই রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি যোগ করেন, দেশের স্বার্থে জনগণের সমালোচনা সরকারকে মেনে নিতে হবে।
বৃহস্পতিবার সকালে মত প্রকাশের স্বাধীনতাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় ইউপিআর সুপারিশ বাস্তবায়নের জন্য মনিটরিং ওয়ার্কের খসড়া নিয়ে আলোচনা হয়।
রিয়াজুল হক যোগ বলেন, দেশের উন্নয়ন হচ্ছে। তবে উন্নয়নের মতো দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না। এই পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
















