পুরুষ অভিভাবকত্ব আইন বাতিল করতে সৌদিকে ইইউর চাপ প্রয়োগ

ইসলাম টাইমস ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন সৌদি আরবকে তাদের পুরুষ অভিভাবকত্ব আইন, যাতে নারীদেরকে বিয়ে বসতে পুরুষদের অনুমতি নিতে হয়, বিলোপ করতে চাপ প্রয়োগ করেছে।

গতকাল ১৪ ফেব্রুয়ারী ইইউর সদস্যদের দুই তৃতীয়াংশের স্বাক্ষরিত এক রেজুলেশনে ইইউ আইনজীবীরা সৌদিকে তাৎক্ষণিকভাবে এই আইন বাতিল করার আহবান জানায়।

ইইউর মতে এই আইনের মাধ্যমে নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হয়। রয়টার্স

যদিও দিন দিন পুরুষ অভিভাবকত্ব আইন শিথিল হচ্ছে, কিন্তু সৌদিতে তা এখনো শক্তিশালী রয়েছে।

এই আইনের অধীনে প্রত্যেক নারীকে কোনো না কোনো পুরুষের অধীনে থাকতে হয়। চাই সে তার পিতা হোক, কিংবা স্বামী, ভাই কিংবা সন্তান। যদি নারী বিবাহ বসতে চায় কিংবা দূরে কোথাও বিশেষত দেশের বাইরে যেতে চায় তাহলে তাদের থেকে অনুমতি নিতে হয়।

উল্লেখ্য, বিবাহ শাদীতে পুরুষ অভিভাবকদের অনুমতি নেওয়া এটা কেবল একটি প্রথা নয়। এটি ইসলামের এমন একটি বিধান, যা লংঘন করলে নারীর বিবাহের বিশুদ্ধতার ব্যাপারেই প্রশ্ন এসে যায়। তদ্রুপ দূরে কোথাও যেতে হলে মাহরাম পুরষদের সাথে নিয়ে যাওয়াও ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান।

 

 

পূর্ববর্তি সংবাদপাকিস্তানকে একঘরে করে দেওয়া হবে : ভারত
পরবর্তি সংবাদআমি আর প্রধানমন্ত্রীত্ব চাই না: শেখ হাসিনা