খুসুসি বয়ান, যেটা যেখানে হবে

ইসলাম টাইমস ডেস্ক : আজ ১৫ ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমার মাঠে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের উদ্দেশে বিশেষ বয়ান হবে। সকাল ১০টার পর থেকে এই বয়ান শুরু হওয়ার কথা রয়েছে। তাবলিগ জামাতের বিশিষ্ট মুরব্বি ও উলামা হজরত তাদের উদ্দেশে বয়ান পেশ করবেন।

আলোচনার সুবিধার্থে প্রত্যেক শ্রেণি ও পেশার মানুষের জন্য ভিন্ন ভিন্ন জায়গা নির্ধারণ করা হয়েছে। তাহলো, বয়ানের মিম্বরের সামনে ওলামা হজরতের, নামাজের মিম্বরের উত্তর পাশে মাদরাসার তলাবায়ে কেরামের এবং নামাজের মিম্বরের সামনে স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র ভাইদের খুসুসী বয়ান হবে।

পাশাপাশি বিদেশি কামরার ইংলিশ এলাকায় খাওয়াস (বড় ব্যবসায়ী, শিল্পপতি, উর্ধ্বতন কর্মকর্তা) সাথীদের বয়ান হবে। বধির ভাইদের আলোচনা তাদের নিজস্ব জায়গায় হবে।

পূর্ববর্তি সংবাদদ্বীনের দাওয়াতকে জীবনের লক্ষ্য বানিয়ে নিন : মাওলানা জিয়াউল হক
পরবর্তি সংবাদআমি এরকম নীচ সরকার কখনো দেখিনি: মমতা বন্দ্যোপাধ্যায়