নির্বাচনে অংশ নিলেও বিএনপির উদ্দেশ্য ভালো ছিলো না : প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, ‘বিএনপি যদিও গত সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল, তবে বরাবরই সব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই থাকে তাদের উদ্দেশ্য ‘

জার্মানির মিউনিখে বৃহস্পতিবার রাতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর শেখ হাসিনা বৃহস্পতিবার এই প্রথম বিদেশ সফর করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের আগে সংলাপে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে ধন্যবাদ। এবারের নির্বাচনে প্রত্যেকটা দলেরই কিন্তু অংশগ্রহণ রয়েছে। এত বিশাল আকারে অংশগ্রহণ অতীতে কখনও দেখা যায়নি।’

গত সাধারণ নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ২০০৮ সালের সাধারণ নির্বাচনে মাত্র ২৮টি আসনে জিতেছে। সেই নির্বাচনের স্বীকৃতি সম্পর্কে কেউ প্রশ্ন তোলেনি।

পূর্ববর্তি সংবাদজামায়াতে ইসলামীর শীর্ষ নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগ
পরবর্তি সংবাদসৌদিকে কালো তালিকাভুক্ত করেছে ইউরোপীয় কমিশন