পাকিস্তানকে একঘরে করে দেওয়া হবে : ভারত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সামরিক বহরে হামলায় ৪২ সেনা সদস্য নিহত হয়েছে, হামলার পর ঘটনাস্থল। ছবি: এনডিটিভি।

ইসলাম টাইমস ডেস্ক: জম্মু-কাশ্মীরে পুলওয়ামার অবন্তীপুরায় সামরিক বহরে হামলার ঘটনার জবাবে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ‘সম্পূর্ণ রূপে একঘরে করে দেব পাকিস্তানকে।’

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকের পর এ কথা বলেন তিনি।

এদিনের বৈঠকে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন, প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

বৈঠকের পর সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে জেটলি বলেন, আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানকে সবদিক দিয়ে একঘরে করে দিতে সব ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই হামলার পেছনে কার হাত, তার তথ্য-প্রমাণ জোগাড় করতে যাবতীয় পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিচ্ছে।

তিনি আরও জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে গোটা ঘটনা পর্যালোচনা করে দেখা হয়েছে।

শহিদ জওয়ানদের উদ্দেশে শোকজ্ঞাপন করতে এক মিনিট নীরবতাও পালন করে কমিটি। নিরাপত্তা অটুট রাখতে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাহিনী সবরকম পদক্ষেপ করবে বলেও জানান জেটলি।

বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় চালানো এই হামলায় দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ৪২ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশী।

পূর্ববর্তি সংবাদমেহনত ও দোয়া আমল দিয়ে এগিয়ে যেতে চান সাথীরা
পরবর্তি সংবাদপুরুষ অভিভাবকত্ব আইন বাতিল করতে সৌদিকে ইইউর চাপ প্রয়োগ