অস্ট্রিয়া সরকারের মসজিদ বন্ধের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা আদালতের

ইসলাম টাইমস ডেস্ক : অস্ট্রিয়ার একটি আদালত দেশের সরকারের মসজিদ বন্ধ করে দেওয়ার এক সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন। সরকার আরব কমিউনিটি পরিচালিত ৬টি মসজিদ বন্ধ করার উদ্যোগ গ্রহণ করে।

অস্ট্রেলিয়ার ভিয়েনা কোর্ট গত বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।

ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি অব অস্ট্রিয়ার প্রধান উমাইদ ভুরাল গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, জনতুষ্টির যুগে কোর্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো।

গত বছর অস্ট্রিয়ার ডানপন্থী সরকারের চ্যান্সেলর সিবাস্টাইন কুর্জ ৭টি মসজিদ বন্ধ এবং ১০জন ইমামকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। অস্ট্রিয়ায় রাজনৈতিক ইসলামের বিস্তার রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।

তবে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয় এই সাতটি মসজিদের ব্যাপারে তদন্ত করে তেমন কোনো অভিযোগ পায়নি। হ্যা, তুর্কি ইসলামিক কালচারাল এসোসিয়েশন পরিচালিত একটি মসজিদের যথাযথ অনুমোদন ছিলো না। যা গত বছরের জুনে সরকারের শর্ত মেনে পুনরায় চালু করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে অস্ট্রিয়ায় ৬ লাখ মুসলিম বসবাস করেন। যাদের অধিকাংশই তুর্কি বংশোদ্ভূত।

সূত্র : ডেইলি সাবাহ

পূর্ববর্তি সংবাদকাশ্মির হামলায় তদন্ত না করেই পাকিস্তানকে দোষারোপ করা ঠিক নয়: মমতা
পরবর্তি সংবাদযানজটে বিশ্বে ১ নম্বর শহর ঢাকা