ইসলাম টাইমস ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আশুলিয়া ও আমিনবাজার সিজিএস প্ল্যান্ট থেকে তিতাস সিস্টেমে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।
শনিবার সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন : বেইলি সেতু ভেঙে শরীয়তপুর-চাঁদপুর যান চলাচল বন্ধ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিতাস সিস্টেমে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিংরোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, আজিমপুর, হাজারীবাগ এবং তদসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।
















