ভারতের বিশেষায়িত বাহিনীর নিহতদের জন্যে মির্জা ফখরুলের শোক

ইসলাম টাইমস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) নিহত সদস্যদের জন্যে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ভারতের কাশ্মীরে রক্তাক্ত হামলায় সিআরপিএফের সদস্যদের প্রাণহানির ঘটনায় আমি গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করছি।

প্রসঙ্গত বৃহস্পতিবার সিআরপিএফ সদস্যদের বহন করা দুটি গাড়িতে  বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। সিআরপিএফ সদস্যদের একটি বাসের মাধ্যমে অন্যটির বিস্ফোরণ ঘটে।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, এক জাইশ-ই-মোহাম্মাদের সদস্য বিস্ফোরক-বহনকারী গাড়িতে ভ্রমণ করছিল। ওই বাসটিতে ৫৪ ব্যাটালিয়ন সিআরপিএফ সদস্য ছিল।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রের ইলিনইস শহরে বন্দুকধারীর গুলিতে নিহত ৫
পরবর্তি সংবাদআখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমা