নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: নওগাঁর বোয়ালিয়ায় ট্রাকের ধাক্কায়  এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার দিবাগত গভীর রাতে জেলা শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব সদর উপজেলার খৈলশাকুড়ি সরদার পাড়া গ্রামের হারুন-অর রশিদের ছেলে। নিহত সাকিব সদর উপজেলার খৈলশাকুড়ি সরদার পাড়া গ্রামের হারুন-অর রশিদের ছেলে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ওসি আব্দুল হাই জানান, রাতে মোটরসাইকেল নিয়ে সান্তাহার যাচ্ছিলেন সাকিব। পথে বাইপাস সড়কের বোয়ালিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

পূর্ববর্তি সংবাদআজ ইজতেমার আখেরী মোনাজাত
পরবর্তি সংবাদবাগেরহাটে দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পেল না মাদরাসা ছাত্র