ইসলাম টাইমস ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে ইমন মোল্লা (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত গভীর রাতে মাহফিল থেকে ফেরার পথে উপজেলার চণ্ডীপুর গ্রামে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।
নিহত ইমন ওই গ্রামের মৃত মামুন মোল্লার ছেলে এবং চন্ডীপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা এক মাদরাসা ছাত্রকে হত্যা করেছে। খবর পেয়ে রাতেই ইমন মোল্লার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
















