নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর কবিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। উপজেলার চাপরাশির হাট বাজারের পৃথক পৃথক স্থান থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, কবিরহাট উপজেলার পূর্ব রামেশ্বরপুর গ্রামের বাহার মিয়ার স্ত্রী নার্গিস (৩৮) এবং একই উপজেলার উপদ্দিলামছি গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আবুল কাসেম ওরফে বেদু (৪০)।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মাদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ৪ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়। অন্যদিকে একই এলাকা থেকে ৫শ’ পিস ইয়াবাসহ আরেক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদতাবলিগের অন্যতম মুরুব্বি মাওলানা ইয়াকুবের ইনতেকাল
পরবর্তি সংবাদচট্টগ্রামে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে নিহত ৮, দু’শ ঘর ভস্মিভূত