ইসলাম টাইমস ডেস্ক: আজ রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে নগরের অনেক ভবন কেঁপে ওঠে। লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্তে মিজোরামের কাছে।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
















