ইসলাম টাইমস ডেস্ক: ফেনসিডিলসহ আলভি আহমদ নামে এক কারারক্ষীকে আটক করেছে মেহেরপুর থানা পুলিশ।
আজ রবিবার শেষ বিকালে মেহেরপুর শহরতলির পন্ডেরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মেহেরপুর থানার এসআই মোমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নিয়ে মেহেরপুর শহরতলির পন্ডেরঘাট এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলভি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে ২ বোতল ফেনসিডিলসহ আটক করে।
আটক আলভি সাতক্ষীরা জেলার ভালুকা গ্রামের আমিনুর রহমানের ছেলে। তিনি মেহেরপুর জেল কারাগারে কারারক্ষী পদে চাকরিরত আছেন।
















