ভারতজুড়ে সহিংসতার শিকার হচ্ছে কাশ্মীরিরা

ইসলাম টাইমস ডেস্ক : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় আত্মঘাতি বোমা হামলায় ৪০ জনেরও বেশি সিআরপিএফ সৈন্য নিহত হওয়ার ভারতে ব্যাপক সহিংসতার মুখে পড়ছে সাধারণ কাশ্মীরি জনগণ। দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত কাশ্মীরিদের উপর হামলার ঘটনা ঘটছে। ইতিমধ্যে হামলায় ৩৭ জন কাশ্মীরি আহত হয়েছেন।

এছাড়াও ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাশ্মীরি ছাত্ররা হেনস্থার শিকার হচ্ছেন বলেও খবর পাওয়া যাচ্ছে।

ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য সাধারণ কাশ্মীরিদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে।

দফতরের এক কর্মকর্তা বলেন, পুলওয়ামায় সন্ত্রাসী হামলার কারণে ছাত্রদের এবং জম্মু ও কাশ্মীরের অন্যান্য বাসিন্দাদের হুমকির সম্মুখীন হতে হচ্ছে।

ভারতের দেহরাদুনে স্থানীয় কিছু বাড়িতে ভাড়া থাকেন কিছু কাশ্মীরি শিক্ষার্থী। তাঁরা অভিযোগ করেছেন যে, তাঁদেরকে বের করে দিতে বলা হয়েছে বাড়িওয়ালাদেরকে। একই রকম ঘটনার খবর আসছে হরিয়ানা ও বিহার থেকেও।

পাটনায়, কাশ্মীরের একজন ব্যবসায়ী বশির আহমেদ বলেন, আমার দোকানের বাইরে কয়েকজন ব্যক্তি লাঠিসোটা হাতে জড়ো হন। তারা স্লোগান দিচ্ছিলেন। তখন আমি পুলওয়ামার আক্রমণ সম্পর্কে জানতামও না। কিন্তু ওরা আমার দোকানের জিনিস ধ্বংস করে দেয়, আমাকে, আমার কর্মচারীদের মারধর করে।

তিনি আরো বলেন, ‘আমি গত ৩৫ বছর ধরে পাটনাতে কাজ করছি এবং কখনোই কোনও সমস্যা বা বৈষম্যের মুখোমুখি হইনি। প্রতি বছর ৬ মাস আমি এখানেই থাকি এবং কাশ্মীরের চেয়েও পটনা বেশি ভালো লাগে। আমার রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। আমি কাজেই এত ব্যস্ত থাকি যে খবর শোনার সময়ও হয় না।’

পূর্ববর্তি সংবাদউপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক না হলেও প্রতিযোগিতামূলক হবে : কেএম নুরুল হুদা
পরবর্তি সংবাদস্ত্রী ও ৩ সন্তানসহ পলাশকুরির ইসলামগ্রহণ, রামগঞ্জবাসীর অভিনন্দন