ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

ইসলাম টাইমস ডেস্ক: আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়। চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত থেকেই দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি এলাকায় বৃষ্টি হচ্ছে। আজ সকালে ঢাকায় কালো মেঘ করে বজ্রসহ বৃষ্টি হয়।

রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার পূর্বাভাস গতকালই দেওয়া হয়েছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

 

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচ সদস্যের নিখোঁজ হওয়া নিয়ে ধুম্রজাল
পরবর্তি সংবাদউল্টে গেল মাইজভাণ্ডারির দরবার শরিফগামী বাস, নিহত ৫