ঢাকায় পৃথক পৃথক জোনে ৮ দিন জুড়ে তাহাফফু‌জে খত‌মে নবুওয়‌তের ইমাম স‌ম্মেলন

ইসলাম টাইমস ডেস্ক: কা‌দিয়ানী সম্প্রদায় (আহম‌দিয়া মুস‌লিম জামাত) -এর কুফু‌রী মতবাদ ও ইসলাম বি‌রোধী চক্রান্তের বিষ‌য়ে অবগ‌তিকরণ ও রা‌ষ্ট্রীয়ভা‌বে তা‌দের অমুস‌লিম ঘো‌ষণার দা‌বি‌তে খত‌মে নবুওয়‌তের আন্দোলন‌কে আরো বেগবান কর‌তে ঢাকা মহানগর ও পার্শব‌র্তী জেলার ইমাম ও খ‌তিব‌দের নি‌য়ে ৮ দিন ব্যা‌পী খত‌মে নবুওয়ত স‌ম্মেলনের উদ্যোনগ গ্রহণ ক‌রে‌ছে আন্তর্জা‌তিক মজ‌লি‌সে তাহাফফু‌জে খত‌মে নবুওয়ত বাংলাদেশ। মাওলানা ইমরানুল বারি সিরাজির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

জানা যায়, সংগঠ‌নের সভাপতি, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শ‌ফী দা. বা.- এর আদেশে প্রাথ‌মিকভা‌বে মোট ৮টি জো‌নে পৃথক পৃথক স‌ম্মেলন কর‌বেন তারা। ক‌য়েক‌টি থানার সমন্বয়ে এ‌কেক‌টি জোন তৈরী করা হয়েছে। তা‌তে যোগদান কর‌বেন পু‌রো জোনের মস‌জি‌দের ইমাম ও খতীবগণ।

গতকাল রোববার খিলাগাঁও চৌরাস্তায় তাহাফফু‌জে খত‌মে নবুওয়‌তের প্রধান কার্যাল‌য়ে সংগঠ‌নের সে‌ক্রেটারী জেনারেল মাওলানা হাফেজ মুহাম্মাদ নূরুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে কে‌ন্দ্রীয় ক‌মিটির বৈঠ‌কে এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্মেলনের তারিখ হলো, জোন ১, ২০-২-২০১৯ বুধবারঃ মোট ৮টি থানা মি‌লে বা‌রিধারা জো‌নের ইমাম স‌ম্মেলন বা‌রিধারা মাদ্রাসায় অনু‌ষ্ঠিত হ‌বে। সকাল ৭টায়।
জোন২, ২১-২-২০১৯ বৃহঃবার মোট ১০টি থানা মি‌লে খিলগাঁও জো‌নের ইমাম স‌ম্মেলন খিলগাঁও চোরাস্তা মাখজানুল উলূম মাদরাসায় অনু‌ষ্ঠিত হ‌বে।সকাল ৭টায়। জোন ৩, ২৩-২-২০১৯ শ‌নিবার মুহাম্মদপু‌র জো‌নের মোট ৭টি থানার ইমাম স‌ম্মেলন জা‌মিয়া মুহাম্ম‌দিয়ায় অনু‌ষ্ঠিত হ‌বে। সকাল ৭টায়। জোন ৪, ২৪-২-২০১৯ র‌বিবার কামরা‌ঙ্গিরচর জো‌নের ইমাম স‌ম্মেলন জা‌মিয়া নূ‌রিয়ায় অনু‌ষ্ঠিত হবে। সকাল ৭ টায়। জোন ৫, ২৫-২-২০১৯ সোমবার সায়দাবাদ জো‌নের ইমাম স‌ম্মেলন সায়দাবাদ বাইতুন নূর মাদরাসায় অনু‌ষ্ঠিত হ‌বে। সকাল ৭ টায়।

একইভাবে জোন ৬,২৬-২-২০১৯ মঙ্গলবার মিরপুর জো‌নের ইমাম স‌ম্মেলন আরজাবাদ মাদরাসায় অনু‌ষ্ঠিত হ‌বে। সকাল ৭ টায়। জোন ৭, ২৭-২-২০১৯ বুধবার সাভার জো‌নের ইমাম স‌ম্মেলন রাজফুলবা‌ড়িয়া মাদ্রাসায় অনু‌ষ্ঠিত হ‌বে। সকাল ৭ টায়। জোন ৮, ২৮-২-২০১৯ বৃহঃবার নারায়নগঞ্জ জেলার ইমাম স‌ম্মেলন মাদানী নগর মাদরাসায় অনু‌ষ্ঠিত হ‌বে। সকাল ৭ টায়।

গতকাল ওই বৈঠ‌কে আরো উপ‌স্থিত ছি‌লেন সংগঠনের জ‌য়েন্ট সে‌ক্রেটারী মাওলানা মুহীউদ্দি‌ন রব্বানী, সাংগঠ‌নিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাে‌সেমী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সেল প্রধান মাওলানা ফজলুল করীম কা‌সেমী, ঢাকা মহানগরী নেতা মাওলানা শি‌ব্বির আহমদ কা‌সেমী, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আ‌শেকুল্লাহ, মাওলানা আলামীন ফ‌য়েযী, মাওলানা মাসঊদ আহমাদ, মাওলানা রা‌শেদ বিন নূর প্রমুখ।

প্রতিটি জো‌নের সম্মা‌নিত ইমাম ও খতীব সা‌হেবগণ‌কে স‌ম্মেল‌নে যোগদা‌নের জন্য সংগঠ‌নের পক্ষ থে‌কে বি‌শেষভা‌বে দাওয়াত দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদতেঁতুলিয়ায় ৬৫ শিক্ষার্থীসহ উল্টে গেল পিকনিকের বাস, নিহত ১
পরবর্তি সংবাদ‘ফিলিস্তিনি শিশুদের ওপর অস্ত্র পরীক্ষা চালায় ইসরায়েল’