খুলনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৩

ইসলাম টাইমস ডেস্ক: খুলনা রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল পর্যন্ত মাদকবিরোধী অভিযানে  মাদকবিক্রেতাসহ মোট ৯৩ জনকে আটক করেছে জেলা পুলিশ ও খুলনা মহানগর পুলিশ।

খুলনা মহানগর পুলিশ (কেএমপি) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের  অভিযানে মহানগরের ৮ থানা এলাকা থেকে ৯ জন মাদকবিক্রেতাসহ ৪৪ জনকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও ২ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪ জন মাদকবিক্রেতাসহ ৪৯ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলার ৯ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ১০২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশ ও আমিরাতের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
পরবর্তি সংবাদযাত্রী সালমান, ড্রাইভার ইমরান খান