নাটোরে প্লাস্টিক দূষণ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে মানববন্ধন ও গণস্বাক্ষর 

ইসলাম টাইমস ডেস্ক: প্লাস্টিক দূষণ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে নাটোরে শোভাযাত্রা মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে ‘প্লাস্টিক দূষণ মুক্ত নাটোর গড়ি’ এই স্লোগান নিয়ে নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

পরিবেশবাদী সংগঠন প্লাস্টিক ইনেশিয়েটিভ নেটওয়াকের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশ নেন নাটোর ব্লাড ডোনার গ্রুপ, নাটোর বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

পূর্ববর্তি সংবাদদাঁড়িয়ে পানি পান করলে যেসব ক্ষতির আশঙ্কা রয়েছে 
পরবর্তি সংবাদঢাকার দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিলেন ইসি