ইসলাম টাইমস ডেস্ক: সাদপন্থীদের ইজতেমার সময় এক দিন বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে গাজীপুর জেলা প্রশাসন। ফলে তাদের ইজতেমা শেষ হবে আগামী মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায়। আগে সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির সাংবাদিকদের বলেন, বৈরী আবহাওয়ার কারণে মাওলানা সাদ কান্ধলভী পক্ষের স্থানীয় মুরুব্বিরা সরকারের কাছে এক দিন সময় বেশি চেয়ে আবেদন করেছেন।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিন বাড়ানো হয়েছে। তাই ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
















