চাঁদপুরের কচুয়ায় ইসলাহি জোড়ে আল্লামা আহমদ শফী

সাদ আবদুল্লাহ মামুন ।।

বাংলাদেশ কওমি মাদরাসা বোর্ডের চেয়ারম্যান, হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রাম দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী চাঁদপুরের কচুয়ার জামিয়া আহমদিয়া মাদরাসার ইসলাহি মাহফিলে গিয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি বেসরকারি হেলিকপ্টারে নামেন। পরে কচুয়া পৌর মেয়র মো. নাজমুল আলম তাকে স্বাগত জানান এবং নিজে গাড়ি চালিয়ে তাকে মাদরাসার মাহফিলে পৌঁছে দেন। এ সময় মেয়র আল্লামা আহমদ শফীর কাছে দোয়া কামনা করেন।

আল্লামা আহমদ শফীর চাঁদপুর জেলার খোলাফা ও মুহিব্বীনদের উদ্যোগে আয়োজন করা হয় বার্ষিক ইসলাহী জোড়।

হযরত সেখানে উপস্থিত খুলাফা ও মুহিব্বিনদের উদ্দেশে বয়ান করবেন।

এরপর দুপুর আড়াইটার দিকে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, সদস্য যোবায়ের হোসেন, শাহজালাল প্রধান জালাল, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন প্রমুখ।

আল্লামা আহমদ শফী এদিন কচুয়ার তুইপাই-হোসেনপুর মাদরাসার মাহফিলেও প্রধান মেহমান হিসেবে যোগদান করেন।

পূর্ববর্তি সংবাদপ্রসঙ্গ নতুন ৩ ব্যাংক: নিয়ম মেনে ব্যাংক হলে সংখ্যা নিয়ে চিন্তিত নন অর্থমন্ত্রী
পরবর্তি সংবাদইমরানের অনুরোধে ২ হাজার বন্দীকে মুক্তি দিতে সৌদি যুবরাজের তাৎক্ষণিক নির্দেশ