কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মাদানীনগর মাদরাসার ছাত্র নিহত

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় সুরমা গাড়ী থেকে ছিটকে পড়ে এক মাদরাসা-ছাত্র নিহত এবং আহত হয়েছেন আরও  ২ জন।
আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় কচুয়া উপজেলার বায়েকের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে কচুৃয়ায় বায়েকের মোড়ে সুরমা এক্সপ্রেসের গাড়ি ব্রেক করে। এ সময় বাসের বাকেটের উপর বসে থাকা, মোঃ জুবায়ের (২২), সিয়াম (৯) ও সাইফ (৮) ছিটকে রাস্তায় পড়ে যায়।

এ সময় উপস্থিত লোকজন তাদেরকে সাচার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কচুৃয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক মোঃ জুবায়েরকে মৃত ঘোষণা করেন। অপর দুজন চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে য়ায়।

জানা গেছে, তারা কচুৃয়া পৌরসভার ঘাগরা গ্রামের মিয়াজী বাড়ীর সন্তান। তারা ৩ জনই ঢাকা মাদানীনগর মাদরাসার ছাত্র।

পূর্ববর্তি সংবাদইতিহাস বিকৃতির অভিযোগে শুভংকর সাহাকে হাইকোর্টে তলব
পরবর্তি সংবাদভারতে তামিল সঙ্গীত পরিচালকের ইসলাম গ্রহণ