ভারতে তামিল সঙ্গীত পরিচালকের ইসলাম গ্রহণ 

ইসলাম টাইমস ডেস্ক : ভারতের তামিল অভিনেতা ও সঙ্গীত পরিচালক কুরালারাসান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কুরালারাসান ভারতের চেন্নাইয়ের আন্না সালাই মসজিদে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ সময় তার সঙ্গে তার বাবা থিসিংগু রাজেনদার ও মা উশা রাজেনদার উপস্থিতি ছিলেন।

কুরালারাসানের ইসলাম গ্রহণ সম্পর্কে তার বাবা বলেন, আমার ছোট ছেলে কুরালারাসান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা কুরালারাসানের ইসলাম ধর্ম গ্রহণ করাকে সম্মান জানাই। আমাদের পরিবারের লোকজনসহ তার ভক্তরা তাকে অভিনন্দন জানিয়েছে।

পূর্ববর্তি সংবাদকচুয়ায় সড়ক দুর্ঘটনায় মাদানীনগর মাদরাসার ছাত্র নিহত
পরবর্তি সংবাদরাস্তার জন্য বড় বড় বরাদ্দ, কিন্তু কিছু দিন গেলেই ছেঁড়া কাঁথার মতো রাস্তায় ফাটল কেন? : ওবায়দুল কাদের