ইসলাম টাইমস : ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আমেরিকার ১৬টি অঙ্গরাজ্যের নেতৃবৃন্দ।
তারা বলছেন, ট্রাম্প সংবিধান প্রদত্ত প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার করছেন। তারা তা বন্ধ করতে চান।
স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা আদালতে এ মামলা দায়ের করা হয়। ১৬ অঙ্গরাজ্যের এই জোটের নেতৃত্ব দিচ্ছেন ক্যালিফোর্নিয়া রাজ্যের নেতারা।
মেক্সিকো সীমান্ত প্রাচীর নির্মাণে তহবিল সংগ্রহের জন্য ট্রাম্প যে জরুরি অবস্থা ঘোষণা করার তারা এই মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জাভিয়ের বিসরারা বলেন, প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার বন্ধ করার জন্য তারা আদলাতে এ মামলা করেছেন।
তিনি আরো বলেন, প্রেসিডেন্ট যা মন চায় তা করতে পারেন না। কারণ প্রেসিডেন্টের কার্যালয় থিয়েটার নয়।
সূত্র : সিএনএন
















