ইসলাম টাইমস ডেস্ক: সা’দপন্থীদের ইজতেমা চলাকালে ময়দানে গুপ্তচর বৃত্তির অভিযোগে ৬ সাধারণ মুসল্লি হেনস্থার শিকার হয়েছেন। তাদেরকে সাদপন্থীরা মারধর করে পুলিশের নিকট সোপর্দ করে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হয়। পরে রাতেই তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
ওই ছয়জন হলেন, আবু সাইদ, ঈমান উদ্দিন, মাওলানা ওয়ায়েজ উদ্দিন, আলী আশরাফ, আব্দুর রশিদ ও আরেকজনের নাম জানা যায়নি।
তারা দাবি করেছেন, তারা কোনও দলেরই অনুসারী নন। তারা শুধু ইবাদত করতেই ইজতেমা মাঠে এসেছেন।
এদিকে সা’দপন্থীদের দাবি, আটক ৬ মুসল্লি সা’দবিরোধী পক্ষের লোক।
















