বাংলাদেশি শ্রমিক নিয়োগে আরব আমিরাতের আশ্বাস

ইসলাম টাইমস ডেস্ক : শ্রমিক নেওয়া এবং বিনিয়োগের ব্যাপারে বাংলাদেশকে আশ্বস্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মাদ বিন জায়াদ আল নাহিয়ান এই আশ্বাস প্রদান করেন।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের অন্তর্ভুক্তি এবং বাংলাদেশে তাদের বিনিয়োগের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

আজ আবুধাবির ওয়্যাল প্যালেস প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, ‘তিনি বাংলাদেশ সফরেও আসতে পারেন এবং আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের অন্তর্ভুক্তি এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়টি খুব ইতিবাচক মনোভাব নিয়েই বিবেচনা করবেন।’

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী আরব আমিরাতের যুবরাজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের একটি আলোকচিত্রও উপহার দেন।

যুবরাজ প্রধানমন্ত্রীকে তাদের সাপ্তাহিক মজলিসে নিয়ে যান এবং সেখানকার নেতৃবৃন্দের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়ে তাঁকে বিশেষ সম্মান প্রদর্শন করেন।

পূর্ববর্তি সংবাদযুদ্ধের মহড়ার সময় ভারতে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, নিহত ১
পরবর্তি সংবাদআগামীকাল সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ