ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে বিয়েবাড়িতে ‘হানা’ দিল ট্রাক, নিহত ১৩

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজস্থানে মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বিয়েবাড়িতে উঠে গেছে ট্রাক। এতে প্রাণ হারিয়েছেন বিয়ের অনুষ্ঠানে নাচগান করতে থাকা লোকদের ১৩ জন এবং আহত হয়েছেন আরও ১৮ জন।

মঙ্গলবার ভোরে রাজ্যটির প্রাতাপগড়-জয়পুর মহাসড়কের আম্বাওয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় রাস্তার পাশ দিয়ে ওই বাড়ির লোকজন বিয়ে অনুষ্ঠানের রাজস্থানি নাচ নাচছিলেন।

তখন নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক তাদের ওপরে উঠে গেলে ঘটনাস্থলেই নয়জন মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাকি চারজন। এছাড়া শিশুসহ আহত ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ববর্তি সংবাদবরিশালে হাসপাতালের ডাস্টবিনে ৩১ মানব ভ্রূণ, দুই কর্মকর্তা বরখাস্ত
পরবর্তি সংবাদকুয়েতে সড়ক দুর্ঘটনা: ১ বাংলাদেশী নিহত