মাসুদ সাঈদী কারাগারে

ইসলাম টাইমস ডেস্ক: জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা, মানবতাবিরোধী অপরাধ মামলায় সাজাপ্রাপ্ত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় আজ হাজির হয়ে জামিন আবেদন করলে পিরোজপুর জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক তা নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন মাসুদ সাঈদী। ওই মেয়াদ শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদ সাঈদী পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

পূর্ববর্তি সংবাদনতুন ৩ ব্যাংকের অনুমোদন ব্যাংক লুটের পথকে আরও প্রসারিত করলো: রিজভী
পরবর্তি সংবাদপাকিস্তান থেকে দিল্লি না গিয়ে রিয়াদে ফিরলেন সৌদি যুবরাজ