ইসলাম টাইমস ডেস্ক: খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ির নারানখাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তুষার খাগড়াছড়ি সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত ছিলেন। পাশাপাশি তিনি প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ কর্মী বলেও জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসময় পুলিশ তুষার চাকমার নামের একজনের লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, দু’পক্ষের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত তুষার প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ কর্মী বলে জানা গেছে।
















