লক্ষ্মীপুরে ভাইয়ের হাতে ভাই খুন

খুন

ইসলাম টাইমস ডেস্ক: লক্ষ্মীপুরে ছোটভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।  বড়ভাইয়ের নাম আবদুল হান্নান (২৫), ছোট ভাইয়ের নাম আবদুল মান্নান । মঙ্গলবার রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আটিয়াবাজার এলাকায় নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।  এ ঘটনায় ছোটভাই মান্নানকে পুলিশ আটক  করেছে ।

জানা যায়, ভাবির ঘরে উঁকি দেয়া নিয়ে ঝগড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হান্নান পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা আবুল কালামের ছেলে।

নিহতের বাবা আবুল কালাম জানান, রাতে হান্নানের স্ত্রী সালমা আক্তারের ঘরে উঁকি দেয় ছোটভাই মান্নান। এ সময় বড়ভাই বিষয়টি টের পায়।

এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোটভাই বড়ভাইয়ের স্ত্রীকে জড়িয়ে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে হান্নান দা নিয়ে ছোটভাইয়ের দিকে তেড়ে যায়। পরে হান্নানের হাত থেকে দা ছিনিয়ে নিয়ে মান্নান তাকে কুপিয়ে হত্যা করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার এএসআই রানা দাশ বলেন, বড়ভাইকে হত্যার অভিযোগে ছোটভাইকে আটক করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদদেশে ফিরলেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদযশোরে মাদক কারবারী দুই দলের ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১