চকবাজার অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় ছাত্র জমিয়তের শোক

ইসলাম টাইমস ডেস্ক : চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

আজ ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর ছাত্র জমিয়ত আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান রিয়াদ সংগঠনের পক্ষে এ শোক প্রকাশ করেন।

তিনি বলেন, প্রশাসনের সংশ্লিষ্ট মহলের অসচেতনতাই এ ঘটনার জন্য দায়ী। এমন একটি ঘনবসতি এলাকায় কোনভাবেই কেমিক্যাল গোডাউন থাকতে পারে না। প্রশাসনের পূর্ব সচেতনতা থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ এত হতো না।

তিনি অবিলম্বে চকবাজার হতে সকল ক্যামিক্যালের মজুদ সরিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহদের দ্রুত ক্ষতিপূরনের দাবি জানান এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পূর্ববর্তি সংবাদচকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আল্লামা আহমদ শফীর শোক
পরবর্তি সংবাদমার্চে পঞ্চগড় ও ঢাকায় খতমে নবুওয়াতের মহাসম্মেলন