চকবাজার ট্রাজেডি: মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শোক প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আল আযহার বিশ্ববিদ্যালয় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আজ (বৃহস্পতিবার) ২১ ফেব্রুয়ারি বিকালে আল আযহারের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।

Image may contain: text

শোকবার্তায় বলা হয়- “বুধবার রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার এক‌টি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৭০ জন নিহত ও শতাধিক আহতের যে ঘটনা ঘটেছে তাতে আল আযহার কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন।

আল আযহার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এবং মহান আল্লাহর নিকট দোয়া করছে, তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও আহতদের দ্রুত সুস্থতা দান করেন।”

পূর্ববর্তি সংবাদআদালতের রায় বাংলায় লিখুন, যাতে মানুষ বোঝে: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদশাহরাস্তির উয়ারুক বাজারে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই