ইসলাম টাইমস ডেস্ক: আগামী মাসে ছোট বোনের বিয়ে। মার্চের ১০ তারিখ। রোহান তার পাঁচ বন্ধুকে নিয়ে গেছে পুরনো ঢাকার চকবাজারে। তিনটি বাইকে ছয় বন্ধু। কমিউনিটি সেন্টার বুকড, নানান শপিং করা জরুরি। সময়ও ফুরিয়ে আসছে। তাই রোহান বন্ধুদের নিয়ে যাচ্ছিলেন চুড়িহাট্টার গলিপথ দিয়েই।
কিন্তু রোহানরা কি জানত তাদের এই হাসি ঠাট্টা মিইয়ে যাবে আগেুনের লেলিহান শিখায়। তাদের পথচলার গতিকে থামিয়ে দেবে দ্রুত ছড়িয়ে পড়া আগুনের গতি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী রোহান আর তার তিন বন্ধুর লাশ উদ্ধার করা হয় চকবাজার থেকে। মর্গে এখন নাতি রোহানের জন্য লাশের অপেক্ষা নানা ও মা।
এ সময় আহাজারি করে রোহানের মা বলেন, যা পান, একটু মাংস হলেও, একটু, একটু হলেও দেন। আমার বাবারে আমি কোলে নিমু! যা পান, আমার বাবার, একটু বের করে দেন।
নর্থ সাউথের শিক্ষার্থী রোহানের মায়ের আহাজারিতে ভারি হয়ে ওঠে আশেপাশের পরিবেশ।
















