১৬ বছর পর আল আকসার যে অংশে প্রবেশ করলো ফিলিস্তিনিরা

ইসলাম টাইমস ডেস্ক : দেড় যুগ পর মসজিদুল আকসার বাব-ই-রহমা চত্বরে ইবাদত করার সুযোগ পেয়েছে ফিলিস্তিনের মুসলিমরা। ২০০৩ সালের পর তারা এখানে প্রবেশ ও ইবাদতের সুযোগ পেলো।

এই সময় কয়েকশো ইবাদতকারী সেখানে প্রবেশ করেন। জেরুজালেমের প্রধান মুফতি শায়খ মুহাম্মদ হুসাইনের নেতৃত্ব মুসলিমরা সেখানে প্রবেশ করেন। প্রায় ১৬ বছর ইসরাইলি বাহিনী মুসলিমদের সেখানে প্রবেশ করতে দেয়নি।

ফিলিস্তিনি সেখানে প্রবেশ করে ধর্মীয় ও জাতীয় শ্লোগান দিতে থাকে এবং ফিলিস্তিনি পতাকা উড়িয়ে দেয়। তারা নানাভাবে উল্লাস প্রকাশ করতে থাকে।

সম্প্রতি ইসরাইলের একটি বিতর্কিত আইন ইসরাইল-ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করেছে এবং তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ফিলিস্তিনিদের উপর হামলা করে ইসরাইলি বাহিনী। বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয় এবং কয়েকজনকে বন্দী করে নিয়ে যাওয়া হয়।

সূত্র : ডেইলি সাবাহ

পূর্ববর্তি সংবাদঢাকার আগুনের তাপে পুড়ছে নোয়াখালীর তিন উপজেলা
পরবর্তি সংবাদফিলিপাইনে বাংশোমারো অঞ্চলের আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন মুসলিম নেতারা