ইসলাম টাইমস ডেস্ক : ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের জন্য শনিবার শোক ও দোয়ার কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
নিহতদের স্মরণে শনিবার শোক ও তাদের রুহের মাগফেরাতের জন্য শুক্রবার সারাদেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হবে।
আজ বৃহস্পতিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের দুইদিনের কর্মসূচি ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশে বাদ জুমা মসজিদে দোয়া করা হবে।
পরদিন শনিবার নিহতদের স্মরণে শোক পালন করা হবে। এর অংশ হিসেবে ওইদিন দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে।
















