আটরশি দরবারের বাস খাদে, আহত ২৫

ইসলাম টাইমস ডেস্ক : ফরিদপুরের আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। বাসটি আটরশি দরবারের বার্ষিক ওরসে যোগদানের জন্য যাচ্ছিলো।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর ১টার নগরকান্দা উপজেলার মহিলারোড সংলগ্ন ডাবল ব্রিজের কাছে বাসটি নিয়ন্ত্রণ মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

বাসের যাত্রীরা জানান, জাকেরানদের নিয়ে বাসটি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থেকে শুক্রবার দিবাগত রাত ১২ টায় ছেড়ে এসে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল ওরশে যাচ্ছিল।

পূর্ববর্তি সংবাদভারতে বিমান বাহিনীর প্রদর্শনীর সময় ৩ শতাধিক গাড়ি পুড়ে ছাই
পরবর্তি সংবাদ‘কয়েক হাজার খ্রিষ্টান ধর্মযাজক গোপনে সমকামী জীবনযাপন করেন’