শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, নিরাপদে আছেন ক্রু-যাত্রী সবাই

ইসলাম টাইমস ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাই নিয়ে সৃষ্ট সংকটের সমাধান হয়েছে বলে জানা গেছে। রোববার রাত পৌনে ৮টার দিকে এয়ার ভাইস মার্শাল মফিজুর রহমান এক ব্রিফিংয়ে সংকট অবসানের কথা জানান।

তিনি বলেন, ১৩০ যাত্রীর সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। পাইলট-কেবিন ক্রু সবাই নিরাপদে আছেন।

এ ঘটনায় সন্দেহভাজন একজন যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। ছিনতাইয়ের চেষ্টাকারী যুবকের নিহত হওয়ারও কথাও শোনা যাচ্ছে। তবে তা নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি উড়োজাহাজ মধ্যকাশে ছিনতাইয়ের চেষ্টা হয় তবে তা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

এর আগে এয়ার ভাইস মার্শাল মফিজুর রহমান বলেন, বিমানটি ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল। একজন্য ব্যক্তিকে আটক করা হয়েছ। বিমান ছিনতাইয়ের চেষ্টা কৌশলে ভেস্তে দেওয়া হয়েছে।

মফিজুর রহমান জানান, ১৩০ যাত্রীর সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। উড়োজাহাজটিরও কোনও ক্ষতি হয়নি। আটক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা ৩টার পর ঢাকা থেকে ছেড়ে যায় বিজি-১৪৭ ফ্লাইটটি। মধ্যকাশে এক যাত্রী অস্ত্র নিয়ে পাইলটের দিকে উদ্ধত হন।  ফলে পৌনে ৬টার দিকে এটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট এবং ক্রুরা।

শাহ আমানতে উড়োজাহাজটি জরুরি অবতরণ করলে এটি ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব সদস্যরা। এরপর শুরু হয় নৌকমান্ডো অভিযান। নিরাপদে যাত্রীরা বের হয়ে আসেন। এ সময়ও একজন ছিনতাইকারী এবং দুইজন কেবিন ক্রু ভেতরে ছিলেন।

পরে রাত পৌনে ৮টার দিকে জিম্মি সংকটের অবসানের কথা ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

পূর্ববর্তি সংবাদভেনেজুয়েলা সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ২
পরবর্তি সংবাদকাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ডেপুটি পুলিশ সুপার নিহত