সেনাবাহিনীর মনোবল দুর্বল করতেই পিলখানার হত্যাকাণ্ড : মির্জা ফখরুল 

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্রের কারনে ৫৭ সেনাসদস্যকে প্রাণ দিতে হয়েছিল। সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করতেই এ হত্যাকাণ্ড চালানো হয়েছিলো। দিনটি জাতির ইতিহাসের জন্য একটি কলঙ্কময় দিন।

সোমবার বেলা ১১টার দিকে বনানী সামরিক কবরস্থানে পিলখানা বিডিআর বিদ্রোহে শাহাদাৎ বরণকারী সেনা সদস্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি। এ হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করে এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলেও দাবি করেন তিনি।

দিনটিকে স্মরণ করে দেশের জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

এ সময় উপস্তিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম প্রমুখ।

পূর্ববর্তি সংবাদনিমতলী ট্র্যাজেডির পর প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে চকবাজারের অগ্নিকাণ্ড ঘটতো না: হাইকোর্ট
পরবর্তি সংবাদইজতেমার মাঠে সাদপন্থীদের প্রবেশে টঙ্গীবাসীর আপত্তি, সকাল থেকে কাজ বন্ধ