ইসলাম টাইমস ডেস্ক: আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শেষনবীকে অস্বীকারকারী (মুসলিম নামধারী আহমদিয়া জামাত) কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবে বলেছেন সায়দাবাদ ইমাম সম্মেলনে বক্তাগণ।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে ৮ দিনব্যাপী ঢাকা ইমাম সম্মেলনের ৫নং জোনের ইমাম ও খতিব সম্মেলন আজ ২৫/২/১৯ সায়দাবাদ বাইতুন নুর মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন বেফাক মহাসচিব ও ফরিদাবাদের মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন মুসলমান মুসলিম হওয়ার কারনেই খতমে নবুওয়ত আন্দোলন করতে বাধ্য। যতদিন মুসলমান থাকবে ততদিন খতমে নবুওয়ত আন্দোলন করতে হবে।
অন্যান্য ইমাম খতিবগণ বলেন, আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণারর দাবি আদায় করা হবে। প্রতিটি মসজিদকে একেকটি কাদিয়ানী বিরুধী কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। খতমে নবুওয়তের ব্যাপারে বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ।
ইমাম সম্মেলনে কাদিয়ানীদের সকল পন্য বর্জন করার আহবান জানানো হয়। সম্মেলনে আগামী মাসে অনুষ্ঠিতব্য ঢাকার ৮ জোনে খতমে নবুওয়ত সম্মেলন এবং ঢাকার মহা সম্মেলন সফল করার জন্য উলামা মাশায়েখ ও ইসলামী নেতৃবৃন্দ এবং দেশের প্রতিটি মুসলমানকে প্রস্তুতি গ্রহনের আহবান করা হয়।
ইমাম সম্মেলনে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নুরুল আমিন, সংগঠনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহিউদ্দিন রব্বানী। সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল কাইউম সোবহানী, জুরাইন কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি হাফিজ আহমদ, জাতীয় ইমাম সমাজ যাত্রাবাড়ী শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ, জামিয়া রহমানিয়া দারুল ইসলাম কাজলার মুহতামিম মুফতি ওজায়ের আমিন, হেফাজতে ইসলাম মহানগর নেতা মুফতি শরিফুল্লাহ, যাত্রাবাড়ী মার্কাজ মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন, খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রসার শিক্ষক মাওলানা রাশেদ বিন নুর মাওলানা খালেদ বিন নুর সহ যাত্রাবাড়ী, ডেমরা, শ্যামপুর কদমতলি, সুত্রাপুর, কোতোয়ালী থানার ইমাম খতিব ও উলামায়ে কেরাম।
















