ইসলাম টাইমস ডেস্ক: শহরের পরিচ্ছন্নতা কর্মীদের পা ধুয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার কুম্ভমেলায় গিয়ে একে একে পাঁচজন পরিচ্ছন্নতাকর্মীর পা ধুয়ে দেন মোদি। ধোয়ার পর তাদের পা নতুন তোলায়ে দিয়ে মুছেও দিয়েছেন।
জানা যায়, পরিচ্ছন্নতা কর্মীদের সম্মান দেওয়ার জন্যে তিনি এমনটি করেছেন।
পা ধুয়ে দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, এখানে ২০ হাজারের বেশি ডাস্টবিন, ১ লাখ টয়লেট রয়েছে। ভাবা যায়, কতটা কঠোর পরিশ্রম করেছেন পরিচ্ছন্নকর্মীরা।
পরিচ্ছন্নতাকর্মীদের কাজের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এরা রোজ ভোরে ঘুম থেকে উঠেন, দেরি করে ঘুমোতে যান। রোজ সকাল ও রাতে তারা সড়কে থাকেন।জীবনের ঝুঁকি নিয়ে শহর পরিচ্ছন্ন করেন। এরা কোনো প্রশংসা চান না, সেবা দিয়ে যাচ্ছেন।এরা আমার ভাই।
















