সাদ আবদুল্লাহ মামুন ।।
বাংলাদেশে তাবলিগ জামাতের অন্যতম মুরুব্বি কাকরাইলের হাজী আবদুল মুকিত রহ.-এর বড় ছেলে আবদুল মুজিব সাহেব ইনতেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) আসরের নামাজের আগে তিনি ইনতেকাল করেন। মরহুমের পারিবারিক সূত্র ইসলাম টাইমসকে এ খবর জানিয়েছেন।
জানা গেছে, মরহুমের জানাযার নামায আজ বাদ-এশা ঢাকার কাকরাইল মসজিদে অনুষ্ঠিত হবে।
















