ইসলাম টাইমস ডেস্ক : মিসরের কায়রো রেল স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।
আজ বুধবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিসরের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে কায়রোর দ্য রামিস রেল স্টেশনে কুণ্ডলি পাঁকিয়ে ধোঁয়া উঠছে।
স্থানীয় মিডিয়া বলছে, একটি গ্যাস ট্যাংকার লিক হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই সময় ট্রেনে অনেক যাত্রী অপেক্ষা করছিলো।
মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, কমপক্ষে ৩০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে।
সূত্র : আনাদুলু এজেন্সি
















