ইসলাম টাইমস ডেস্ক : জেরুজালেমের গভর্নর আদনান গেইথকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। আজ বুধবার তাকে গ্রেফতার করে তারা।
জেরুজালেমের পার্শ্ববর্তী সিলওয়ান এলাকায় অবস্থিত বাসভবনে অভিযান চালিয়ে আদনান গেইথকে গ্রেফতার করে ইসরাইলি পুলিশ।
গেফতারের পূর্বে ২১ জন ফিলিস্তিনি সারা রাত তাকে ঘিরে রাখে। যেন গ্রেফতার এড়ানো সম্ভব হয়। কিন্তু ইসরাইলি পুলিশ তাদের ভেতর থেকেই গভর্নরকে গ্রেফতার করে নিয়ে যান।
তবে ঠিক কী কারণে গভর্নরকে গ্রেফতার করা হয়েছে জানায়নি ইসরাইলি কর্তৃপক্ষ। গত আগস্টেও গেইথকে গেফতার করে দুইদিন আটকে রাখে ইসরাইলি পুলিশ। এই সময় ৬ মাসের জন্য ওয়েস্ট ব্যাংকে গেইথের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
















