ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, পুলিশ নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।
















